Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো তার প্রিয় গুলশানের বাসভবন 'ফিরোজা'য় নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে মরদেহটি সেখানে পৌঁছায়।

গুলশানের বাসভবনে মায়ের কফিনের পাশে বসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত আবেগঘন পরিবেশে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় তার পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ নিয়ে গুলশানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে গুলশান এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমান। সেখানে স্বজন ও ঘনিষ্ঠদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি কিছুক্ষণ রাখা হয়েছে।

পরবর্তীতে বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠানের কথা রয়েছে। জানাজা ও দাফন প্রক্রিয়া ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

দেশের ইতিহাসে দীর্ঘ সময় গণতান্ত্রিক লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এই বর্ষীয়ান নেত্রীর বিদায়বেলায় রাজপথে শোকার্ত মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে হারিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে গভীর শোকের ছায়া।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

1

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

2

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

3

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

4

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

5

হাদির হামলাকারীকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য সত্য নয়: ডিএমপি ক

6

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

7

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

8

ভোটারদের বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন জামায়াত কর্মীরা, অভ

9

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

10

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

11

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

12

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

13

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

14

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

15

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

16

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

17

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

18

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

19

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

20
সর্বশেষ সব খবর