Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

সাঈদ পান্থ, বরিশাল: 
বরিশালে বিপুল পরিমাণ জাল টাকা সহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বগুড়া রোড, ভাটিখানা মৃধাবাড়ী এবং নতুল্লাবাদ গনি ভবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক কিশোর।

আটকৃতরা হলেন, ভোলার চরনোয়াবাদ এলাকার ফরাজী বাড়ির সেলিম ফরাজির পুত্র শাওন ফরাজী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুরের সোহেল আকনের ছেলে আলি আকন, বরিশাল সদর উপজেলার মাধবপাশার হাওলাদার বাড়ির মিজানুর রহমানের ছেলে তানভীর রেদওয়ান, আগৈলঝারা উপজেলার মহিউদ্দিন সরদার ছেলে আলভি ইসলাম সাইফ।

তাদের কাছ থেকে জাল টাকা বানাতে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টারসহ ৩টি ডিভাইস জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ ফিরোজ আলম জানান, নগরীর বগুড়া রোড এলাকায় শাওন ফরাজী ও আলি আকন ফুচকা দোকানে ১০০ টাকার জাল নোট ব্যবহার করেন। সেই তথ্যের ভিত্তিতে বাকি দুজনকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ ও ৫০০ টাকার মোট ৫৩,৮০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

1

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

2

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

3

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

4

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

5

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

6

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

7

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

8

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

9

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

10

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

11

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

12

মেয়েদের কাছে ছেলেদের হার

13

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

14

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

15

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

16

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

17

সৌদি আরবের অর্থায়নে খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাবে: হ

18

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

19

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

20
সর্বশেষ সব খবর