Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়ার পরদিনই বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছেন বিএনপির দুই নেতা। তবে তাদের দাবি, ষড়যন্ত্রমূলকভাবে তাদের নাম এনসিপির কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে সিরাজগঞ্জের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরা হলেন—এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম মাস্টার, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে নুরুল ইসলাম মাস্টার ও জাহাঙ্গীর আলমকে সদস্য হিসেবে রাখা হয়।

এ বিষয়ে নুরুল ইসলাম মাস্টার গণমাধ্যমকে বলেন, “আমি আজীবন শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপির রাজনীতি করেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি বিএনপি করবো। এনসিপির কমিটিতে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে পদ দেওয়া হয়েছে। আমি কখনোই এনসিপির সঙ্গে জড়িত নই।” (উদ্ধৃতি অপরিবর্তনীয়) তিনি আরও জানান, আজ বিএনপি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞ।

আরেক নেতা জাহাঙ্গীর আলম বলেন, “মিডিয়ায় ভুলক্রমে আমার নাম প্রকাশ হয়েছে। এনসিপির কমিটিতে জাহাঙ্গীর নাম থাকলেও সেই জাহাঙ্গীর আমি নই। সেখানে আমার কোনো আইডেন্টিটি নেই। আমি বিএনপি রাজনীতিতে ছিলাম এবং এখনো আছি।” (উদ্ধৃতি অপরিবর্তনীয়)

সংশ্লিষ্টদের মতে, এনসিপির কমিটিতে নাম আসার ঘটনাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশের পর বিএনপি কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

1

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

2

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

3

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

4

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

5

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

6

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

7

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

8

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

9

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

10

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

11

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

12

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

13

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

14

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

15

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

16

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

17

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

18

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

19

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

20
সর্বশেষ সব খবর