Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়। এতে অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নারী নেত্রী ও কর্মী।

মিছিলটি স্টেশন রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলসহ সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম ও ‘অযাচিত প্রভাব বিস্তারের’ অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের নেতৃত্ব দেন মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই বিএনপি নেতা শাহীন।

মিছিলকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই দলের হাইকমান্ডের কাছে আমরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনের রাজনীতিতে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে প্রতিবাদ ও অসন্তোষ বাড়ছে। ঝাড়ু মিছিল তারই সর্বশেষ বহিঃপ্রকাশ। এর আগে মশাল মিছিল হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

1

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

2

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

3

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

4

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

5

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

6

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

7

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

8

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

9

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

10

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

11

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

12

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

13

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

14

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

15

হাদিকে হত্যাচেষ্টা: সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

16

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

17

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

18

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

19

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

20
সর্বশেষ সব খবর