Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়াতে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। সে নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।

স্হানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয়ে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়াঝাটি হত। শনিবার সকাল দশটায় দুই ভাই আবারো ঝগড়া শুরু করলে তাদের থামাতে ঘটনাস্থলে যায় প্রতিবেশী আব্দুল হকের ছেলে জান্নাত হোসেন। এ সময় দুই ভাইয়ের হাতেই বটি দা ছিলো। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ দা দিয়ে তারেককে উদ্দেশ্য করে কোপ দিতে গেলে তা জান্নাতের গায়ে লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সম্পর্কে হামদর্দ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতলে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, এই দুই ভাই নেশাগ্রস্ত ছিল। নেশার টাকা যোগাড় করার জন্য তারা চুরি, ছিনতাইয়ের মত বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করতো। তারা আমার মামা জান্নাতকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সকালে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল, তারা ইচ্ছে করে আমার মামাকে ডেকে নিয়ে যায়। সেখানে যাবার পর রিয়াদ ইচ্ছাকৃতভাবে দা দিয়ে কুপিয়ে খুন করে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

1

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

2

ঢাকা ও আশপাশের জেলার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

3

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

4

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

5

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

6

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

7

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

8

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

9

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

10

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

11

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

12

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

13

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

14

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

15

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে নিহত বেড়ে ১৪০

16

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

17

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

18

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

19

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

20
সর্বশেষ সব খবর