Deleted
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টায় তুরস্কের ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে বলেছেন ‘দারুণ’ এবং জোর দিয়ে বলেছেন, আঙ্কারা আঞ্চলিক প্রভাববলয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রোববার মধ্যপ্রাচ্যের পথে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তুরস্কও অসাধারণ ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট এরদোগান দারুণ কাজ করেছেন।

 তিনি সত্যিই অনেক সহায়তা করেছেন, কারণ তিনি অত্যন্ত সম্মানিত একজন নেতা। তার দেশ শক্তিশালী—সেনাবাহিনীও অত্যন্ত শক্তিশালী। তিনি সত্যিই অনেক অবদান রেখেছেন।

তিনি আরও জানান, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তিনি বর্ণনা করেন ‘অসাধারণ মানুষ’ হিসেবে।

ট্রাম্প বলেন, তার দেশ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে—সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব থেকে যেখানে যেতে দেড় ঘণ্টা লাগে, কাতার সেখানে সরাসরি মাঝখানে। কাতারের কৃতিত্ব দেওয়া শুরু করা উচিত।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, যুদ্ধবিরতি আলোচনায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া ও জর্ডানও ভূমিকা রেখেছে।

এই মন্তব্যের পর ট্রাম্প ইসরাইলের উদ্দেশে রওনা হন।  এরপর তিনি যাবেন মিশরের শারম আল শেখে, যেখানে সোমবার শুরু হবে ‘শারম আল শেখ শান্তি সম্মেলন’।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে যৌথভাবে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য, গাজা উপত্যকার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা।

তুরস্কের যোগাযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান জানিয়েছেন, প্রেসিডেন্ট এরদোগানকে সিসি ও ট্রাম্পের আমন্ত্রণে এই শান্তি সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

1

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

2

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

3

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

4

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

5

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

6

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

7

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

8

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

9

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

10

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

11

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

12

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

13

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

14

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

15

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

16

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

17

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

18

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

19

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

20
সর্বশেষ সব খবর