Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

'মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দেন চাকমা, অভিযোগ শিক্ষার্থীর

'মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দেন চাকমা, অভিযোগ শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে বামপন্থী শিক্ষার্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী আবির হাসান।

আবির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি সিএসই বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্র।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আবির হাসান অভিযোগ করেন, সর্বমিত্র চাকমা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বামপন্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উক্ত হুমকি দেন।

স্ট্যাটাসে আবির লেখেন, ‘আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিই। সেদিন যখন প্রক্টর অফিসে আমার ফোন চেক করা হয় এবং আমি সেখানে বসা, তখন বামপন্থীরা হকারদের সঙ্গে মিছিল করছিল। এমন সময় কোত্থেকে সর্বমিত্র চাকমা রুমে ঢুকে বললেন, ‘আপনি শুধু অনুমতি দিন স্যার, হলপাড়া থেকে ১০টা পোলাপান নিয়ে তাদের মেরে ঠ্যাং ভেঙে দিয়ে আসি।’

তিনি আরও লেখেন, ‘আমার তখন জিজ্ঞেস করতে মন চাইছিল, ছোটভাই, তোমার হল যেন কোনটা? নিজের হল থেকে দুইটা পোলাপান নিয়ে আসো তো পারলে, দেখি।’

এর আগে ঢাবি ক্যাম্পাসে অবৈধ দোকান ও ভ্রাম্যমাণ হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সদস্য সর্বমিত্র চাকমা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অন্যদিকে, এসব উচ্ছেদের প্রতিবাদে বামপন্থী ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হকারদের সঙ্গে নিয়ে মিছিল করেন।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ডাকসুর সদস্যদের ‘মোরাল পুলিশিং’ এবং প্রশাসনিক ভূমিকা পালনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, সোমবার দুপুরে আবির হাসান বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের বিরুদ্ধে মুঠোফোন চেক করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও দাখিল করেন। তিনি লিখিতভাবে জানান, প্রশাসনের এমন আচরণ শিক্ষার্থীদের মৌলিক অধিকারের পরিপন্থী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

1

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

2

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

3

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

4

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

5

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

6

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

7

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

8

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

9

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

10

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

11

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

12

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

13

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

14

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

15

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

16

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

17

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

18

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

19

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

20
সর্বশেষ সব খবর