Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরিভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত সম্পর্কে বিস্তৃত ধারণা নিতে হাইকমিশনারকে ডেকে আনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ভারতের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলাপ করতে হাইকমিশনারকে ডেকে আনা হয়েছে।

ভারতের সঙ্গে বেশ অনেকদিন ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ঢাকার। পররাষ্ট্র উপদেষ্টা বেশ কয়েকবার স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্কে টানাপড়েন আছে। এছাড়া ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের পর ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার পর বিভিন্ন মহল থেকে নানা প্রকার উত্তেজনামূলক গুজব দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।

এরই মধ্যে দিল্লীতে বিক্ষোভ এবং হাইকমিশনারকে হুমকির জেরে দিল্লীসহ আরও দুটি সহকারী মিশনে ভিসা ও কন্স্যুলার সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে ভারতের মন্তব্য প্রত্যাখান করে পাল্টা সেদেশে সংখ্যালঘু নিপীড়নে উদ্বেগ জানিয়েছে ঢাকা।

এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই দেশ দুবার করে পরস্পরের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানিয়েছে। 

সবশেষ, গত ২৩ ডিসেম্বর দিনের শুরুতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর জের ধরে এদিন বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। একই দিনে দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলবের ঘটনা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এটাই প্রথম।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

1

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

3

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

4

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

5

শতাধিক হাফেজ নিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া

6

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

7

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

8

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

9

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

10

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

11

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

12

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

13

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

14

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

15

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

16

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

17

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

18

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

19

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

20
সর্বশেষ সব খবর