Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর ছাদের নামাজের স্থানে নতুন ছাউনি স্থাপনের কাজ সম্পন্ন করেছে মসজিদ প্রশাসন। তীব্র গরমের সময় নামাজ আদায়কারীদের আরাম নিশ্চিত করতে এই আধুনিক ছাউনি স্থাপন করা হয়েছে।

মসজিদে নববীর সাধারণ প্রেসিডেন্সি জানিয়েছে, ছাদের বিস্তীর্ণ নামাজের স্থানে এই নতুন ছাউনি বসানো হয়েছে যাতে সূর্যের তাপ থেকে উপাসনাকারীরা সুরক্ষিত থাকেন। বিশেষ করে গ্রীষ্মকালে দিনের বেলায় নামাজের সময়।

নতুন ছাউনিগুলোতে রয়েছে উন্নতমানের তাপ প্রতিরোধী কাপড়, যা তাপ শোষণ কমিয়ে বাতাস চলাচল নিশ্চিত করবে। এর ফলে, ছাদের নামাজের স্থানে বিশেষ করে জুমার দিনে যখন বিপুলসংখ্যক মুসল্লি একত্র হন, তখন আরামদায়ক পরিবেশ বজায় থাকবে।

প্রশাসন জানিয়েছে, উপাসনাকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে তারা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে রয়েছে— উন্নত শীতলীকরণ ব্যবস্থা, সম্প্রসারিত নামাজের স্থান এবং সহজ প্রবেশযোগ্যতা।

নতুন ছাউনি স্থাপন প্রকল্পটি মসজিদে নববীর অবকাঠামো উন্নয়ন ও দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার চলমান উদ্যোগেরই অংশ।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

1

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

2

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

3

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

4

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

5

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

6

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

7

আজ তারেক রহমানের জন্মদিন

8

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, তারেক রহমানের শোক প্রকা

9

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

10

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

11

মিথ্যা সংবাদের প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মে

12

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

13

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

14

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

15

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

16

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

17

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

18

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

19

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

20
সর্বশেষ সব খবর