Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ, সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার থেকেই নির্বাচনি প্রচার শুরু করা। পুরোনো সেই রেওয়াজের দিকেই হাঁটছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনি প্রচারণাভিযান শুরু করবেন বিএনপির শীর্ষ এই নেতা।

সোমবার (১২ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। 

২২ জানুয়ারি তিনি হযরত শাহ জালাল (রহ.) এবং হয়রত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।”

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচনি প্রচার সিলেট থেকে শুরু করে দলটির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

এদিকে, তারেক রহমানের সিলেটে আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। সেখানে তিনি দলীয় জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

1

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

2

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

3

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

4

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

5

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

6

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

7

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্

8

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

9

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

10

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

11

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

12

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

13

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

14

নির্বাচনের মুহূর্ত হবে জাতির জন্য ঐতিহাসিক: প্রধান উপদেষ্টা

15

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

16

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

17

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

18

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

19

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

20
সর্বশেষ সব খবর