Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা এক সহপাঠীকে আটকে রেখে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরের বনবিভাগ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, পরীক্ষা শেষে তিনি সহপাঠী এক বন্ধুকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে বাস না পেয়ে দুজন হাঁটতে শুরু করলে বনবিভাগ কার্যালয়ের সামনে কয়েকজন যুবক তাদের পথরোধ করে। একপর্যায়ে তারা জোরপূর্বক বনবিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে সহপাঠীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং টাকা দাবি করে।

অন্যদিকে তিনজন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘ওরা কমপক্ষে ১০ জন ছিলো। তিনজন আমার সঙ্গে খারাপ কাজ করেছে। কান্নাকাটি করেও রেহাই পাইনি। আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাই।’

সহপাঠী শিক্ষার্থীর ভাষ্য—দীর্ঘ সময় আটকে রেখে তাদের ভয়ভীতি দেখানো হয়। প্রায় দুই ঘণ্টা পর দুর্বৃত্তরা তাদের ছেড়ে দিলে তারা স্থানীয়দের সহায়তা চান।

প্রথমে তাদের দেখতে পাওয়া স্থানীয় শাহাবুদ্দিন বলেন, ‘এলাকাটি নির্জন। কাছে গেলে দেখি মেয়েটি ভয়ে কথা বলতে পারছে না। ছেলে বন্ধুটি ইশারা করলে বিষয়টি বুঝতে পারি। প্রশ্ন করতেই অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়।’ 

আরেক স্থানীয় সৈয়দ রাব্বি জানান, মেয়েটি তার কাছে সাহায্য চাইলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খন্দকার রাশেদ আহম্মেদ জানান, প্রাথমিকভাবে শিক্ষার্থী শারীরিকভাবে নির্যাতিত হওয়ার কথা জানিয়েছেন। নারী চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করবেন।

পালং মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থী অসুস্থ থাকায় কথা বলা সম্ভব হয়নি। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

1

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

2

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

3

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

4

ধ্বংসস্তূপের ভেতর নতুন জীবনের স্বপ্ন, গাজায় ৫৪ দম্পতির গণবিয

5

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

6

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

7

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

8

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

9

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

10

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

11

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

12

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

13

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

14

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

15

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

16

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

17

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

18

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

19

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

20
সর্বশেষ সব খবর