Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের রাজনীতিতে এক বিরল ঘটনা ঘটল। দীর্ঘদিনের রাজনৈতিক রেওয়াজ বা প্রথা ভেঙে একই পরিবারের দুই সহোদরকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা হলেন দলের প্রভাবশালী নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টু (টাঙ্গাইল-২) এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫)।

​বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন।

​সাধারণত এক পরিবারের একাধিক ব্যক্তিকে একই নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার নজির খুব একটা দেখা যায় না। তবে এবার সেই অলিখিত প্রথা ভেঙে বিএনপি টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে পিন্টু ও টুকুর ওপরই আস্থা রেখেছে।

​টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থিতা নিয়ে স্থানীয়ভাবে বেশ জল্পনা-কল্পনা ছিল। সেখানে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রভাবশালী নেতা সুলতান সালাউদ্দিন টুকুকেই বেছে নেওয়া হয়েছে, যিনি এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়বেন।

​অন্যদিকে, তার বড় ভাই আব্দুস ছালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জোট সরকারের আমলে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এক পরিবারে দুই ভাইকে বিএনপির এই মনোনয়ন দেওয়ার বিষয়টি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

1

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

2

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

3

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

4

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

5

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

6

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

7

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

8

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

9

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

10

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

11

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলি

12

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

13

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

14

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

15

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

16

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

17

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

18

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

19

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

20
সর্বশেষ সব খবর