Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেছেন, ‘খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।’

রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় সিইসি দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান। 

সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণফোরামসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। সংলাপটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।
 
অন্য দলগুলো হলো—গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি। 

এ ছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ করবে ইসি। বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ ৫৩টি দল নিবন্ধিত রয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

1

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

2

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

3

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

4

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

5

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

6

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

7

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

8

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

9

আইফোন তৈরি হচ্ছে ঢাকায়, অবৈধ ৩ চীনা নাগ‌রি‌ক গ্রেফতার

10

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

11

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

12

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ই

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

14

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

15

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

16

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

17

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

18

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

19

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

20
সর্বশেষ সব খবর