Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া দলীয় সিদ্ধান্তের নামে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে শাকিল উজ্জামানকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দলের অভ্যন্তরীণ এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে অব্যাহতি পাওয়া শাকিল উজ্জামানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

1

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

2

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

3

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

4

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

5

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

6

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

7

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

8

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

9

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

10

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

11

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

12

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

13

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

14

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

15

মেয়েদের কাছে ছেলেদের হার

16

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

17

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

18

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

19

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

20
সর্বশেষ সব খবর