Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

'চোরাই জ্বালানি’ পরিবহনের অভিযোগে হরমুজ প্রণালীতে একটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনারা। রোববার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

আফ্রিকার দেশ ইসোয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে ১৩ জন ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জন ভারতীয়। অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে জানা গেছে।

হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহণের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় বিপ্লবী গার্ড। বিশ্বের বেশিরভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহণ করা হয়।
ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলেছেন, “ইসোয়াতিনি পতাকাবাহী একটি জাহাজে করে ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহণ করা হচ্ছিল।"

"জাহাজটি জব্দ করে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজে ১৩ জন ক্রু ছিলেন। তাদের সবাই ভারতীয় একটি প্রতিবেশী দেশের নাগরিক।”

এ মাসের শুরুতে গালফ অঞ্চল থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছিল ইরান। প্রথমে বিষয়টি নিয়ে কথা না বললেও পরবর্তী তা স্বীকার করে করে তেহরান।

তালারা নামের ওই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে এটি পথ পরিবর্তন করে ইরানি সমুদ্রসীমায় প্রবেশ করে।

ওই জাহাজে ইরানের পেট্রোক্যামিকেল পণ্য ছিল। যেগুলো অবৈধভাবে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছিল। ইরানি বার্তাসংস্থা ফার্স জানায়, এই চোরাচালানের সঙ্গে একটি ইরানি কোম্পানি বা ব্যক্তি জড়িত ছিলেন।
তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থার অংশ হিসেবে তালারা জাহাজ জব্দ করা হয়নি বলে নিশ্চিত করে ইরান।

এরআগে গত বছর সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর দখলদার ইসরায়েলের একটি জাহাজ জব্দ করে বিপ্লবী গার্ড।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

1

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

2

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

3

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

4

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

5

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

6

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

7

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

8

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

9

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

10

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

11

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

12

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

13

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

14

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

15

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

16

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

17

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

18

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

19

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

20
সর্বশেষ সব খবর