Deleted
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। 

আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্পট থেকে মিছিলসহ ঐতিহাসিক পল্টন মোড়ে এসে সমবেত হবেন এবং নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।

আন্দোলনকারী দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত সোমবার নির্বাচনের পাঁচ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আমাদের আটটি দলের পাঁচ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও সংশোধন করা হলে আমরা সেটা মানব না, অর্থাৎ আরপিও আগের মতোই রাখতে হবে। এগুলোই এখন আমাদের মূল দাবি।

জামায়াত ইসলামীসহ আট দলের কর্মসূচির মধ্যে রয়েছে—বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা। এ ছাড়া ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

1

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

2

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

3

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

4

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

5

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

6

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

7

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

8

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

9

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

10

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

11

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

12

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

13

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

14

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

15

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

16

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

17

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

18

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

19

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

20
সর্বশেষ সব খবর