Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ফাতেহা পাঠসহ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ২৭ মিনিটে তার গাড়িবহর জিয়ার চন্দ্রিমা উদ্যান পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মহাসচিবসহ দলীয় নেতাদের নিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পরে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ নেতারা।

পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরে পূর্বাচল ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

1

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

2

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

3

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

4

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

5

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

6

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

7

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

8

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

9

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

10

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

11

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

12

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

13

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

14

দিনাজপুরে কনকনে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি

15

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

16

ইরানে আরও হামলা করতে চায় নেতানিয়াহু, ট্রাম্পের অগ্রাধিকারের

17

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

18

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

19

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

20
সর্বশেষ সব খবর