Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্পন্ন

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্পন্ন

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০)-এর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষের ঢল নামে।

বুধবার বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সিআইপি সাহিদুজ্জামান টরিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। এছাড়াও জীবননগরের সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন মাওলানা রুহুল আমীন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ডাবলুর মা ও ভাই লন্ডন থেকে বুধবার রাতে দেশে ফিরবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা শেষে জীবননগর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীর একটি দল আটক করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে নির্যাতন করা হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রাতেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার ভোরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকায় রোগীরা চিকিৎসাসেবা নিতে না পেরে চরম ভোগান্তির শিকার হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

1

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

2

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

3

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

4

ভোলা-বরিশাল সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

5

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

6

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

7

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

8

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

9

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

10

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

11

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

12

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

13

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

14

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

15

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

16

আসছে এনসিপিসহ ৩ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট

17

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

18

বদলে গেল ১২টি গুরুত্বপূর্ণ নির্বাচনি বিধান

19

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালে

20
সর্বশেষ সব খবর