Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘের নির্যাতন-নিপীড়নবিরোধী কমিটি সম্প্রতি ইসরাইল, আলবেনিয়া, আর্জেন্টিনা এবং বাহরাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে। এই কমিটি বিশেষভাবে ইসরাইলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে- তাদের ধারা অনুযায়ী দেশটির মানবতাবিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে।

কমিটি স্পষ্টভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসসহ অন্যান্য সংগঠনের ইসরাইলে আক্রমণকে নিন্দা জানিয়েছে। তবে তারা ইসরাইলের জবাবদিহিতার ওপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার ওপর ইসরাইলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের, যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযজ্ঞ ও দুর্ভোগের কারণ হয়েছে।’ 

কমিটি আরও জানিয়েছে, ‘বন্দিদের অধিকার ভেঙে আটককেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এটি যেন সমষ্টিগত শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্র নীতি।’

তারা ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ‘ফিলিস্তিনিদের ওপর সংগঠিত ও বিস্তৃত নির্যাতন এবং দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং ৭ অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে।’ 

একই সঙ্গে, ইসরাইলের ‘অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে অব্যাহত অভিযান’ ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে কমিটি।

জাতিসংঘের এই কমিটি ইসরাইলকে নির্দেশ দিয়ে বলেছে, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যাতে বর্তমান সশস্ত্র সংঘর্ষে সংঘটিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়ীদের বিচার করা হয়। যাতে বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয়। 

এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ কর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষ এই কমিটি।

আইনসংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরাইলের আইন এখনো ‘পৃথকভাবে নির্যাতনের অপরাধকে’ অপরাধ হিসাবে চিহ্নিত করে না।  দেশটির আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয়তার আড়ালে অপরাধ থেকে মুক্তি পেতে পারে। 

জাতিসংঘ কমিটি এ বিষয়ে ইসরাইলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন, ব্যবহৃত ‘বিশেষ জোর প্রয়োগ’-এর বিস্তারিত তথ্য প্রকাশ এবং কোনো ব্যাতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয়- তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। 

একই সঙ্গে কমিটি হামাসের আক্রমণে ইসরাইলে প্রাণহানি ও মানসিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং এই হামলার জন্য নিন্দা জানিয়েছে।

পাশাপাশি এই কমিটি ইসরাইলের ‘অধিকৃত ফিলিস্তিন অঞ্চল’ সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আইনি কাঠামোর মাধ্যমে নির্যাতন ও দুর্ব্যবহারের নিষেধাজ্ঞা মান্য করার স্বীকারোক্তিও নোট করেছে।

আযহার/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্

1

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

2

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

3

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

4

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

5

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

6

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

7

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

8

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

9

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

10

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

11

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

12

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

13

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

14

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

15

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

16

গণভোটে একমত হতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ

17

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

18

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

19

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

20
সর্বশেষ সব খবর