Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্রধান উপদেষ্টা

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পুরোপুরি প্রস্তুত আছি। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যেকোনও প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা আসন্ন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোটের পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দু’দেশের মধ্যে সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

জ্যাকবসন একটি ঘটনাবহুল বছর পরে দেশে ফিরে যাচ্ছেন। তিনি বিদায়ী সাক্ষাতে গত ১৭ মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের সাফল্য নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের প্রশংসা করেন এবং বিশেষ করে সত্যিকারের উল্লেখযোগ্য ও অসাধারণ শ্রম আইনের প্রশংসা করে বলেন, এগুলো বাংলাদেশে বৃহত্তর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে।

তিনি পূর্ববর্তী সরকারের অধীনে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন।

জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে একটি ‘চমৎকার আইন’  হিসেবে বর্ণনা করে  বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় শ্রমিক কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুমোদনকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন।

তারা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য অর্থায়নের বিষয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যাম্পে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানকারী একক বৃহৎ দেশ হিসেবে রয়ে গেছে যুক্তরাষ্ট্র ।

প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তার বছরব্যাপী মেয়াদে ‘গুরুত্বপূর্ণ কাজ’ এবং ‘বাংলাদেশের বন্ধু’ হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

1

শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখ

2

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

3

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

4

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

5

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

6

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

7

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

8

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

9

আবারো ডিসি নিয়োগ ঘিরে বিতর্ক, প্রশাসনের ভেতরে ক্ষোভের শঙ্কা

10

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

11

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

12

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

13

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালে

14

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

15

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

16

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

17

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

18

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

19

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

20
সর্বশেষ সব খবর