Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা আবু নাছের

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা আবু নাছের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে নোয়াখালীতে। এরই অংশ হিসেবে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আবু নাছের।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি নির্বাচনী ফরম গ্রহণ করেন।

প্রার্থীর প্রতিক্রিয়া: মনোনয়নপত্র সংগ্রহের সময় মাওলানা আবু নাছেরের সঙ্গে দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র হাতে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘দ্বীন ও দেশের স্বার্থে এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিচ্ছে। আমি নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’’

উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনটি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ‘ভিআইপি’ আসন হিসেবে পরিচিত। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

1

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

2

‘রানা প্লাজা ধস’ ছিল আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি

3

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

4

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

5

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

6

ডেঙ্গু কেড়ে নিল নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন

7

গণভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

8

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

9

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

10

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

11

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

12

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

13

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

14

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

15

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

16

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

17

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

18

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

19

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

20
সর্বশেষ সব খবর