Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’: এমডি মুহাম্মদ আব্দুল্লাহ

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’: এমডি মুহাম্মদ আব্দুল্লাহ

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে যোগ্য সাংবাদিকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। পরিচালিত সব কার্যক্রমই সরকারি ব্যবস্থাপনার অংশ।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা প্রদান করা হয়। জনগণের ট্যাক্সের টাকায় এসব সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য সহায়তা হিসেবে মাসিক বৃত্তির ব্যবস্থাও করা হয়েছে।

তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সর্বশেষ সব তথ্য সম্পর্কে অবহিত হতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা পেতে দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পক্ষ থেকে আবেদন তুলনামূলকভাবে কম করা হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল হাসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটুসহ আরও অনেকে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের চার জেলার ২৭ জন সাংবাদিককে অনুদান হিসেবে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৬ জনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে মৃত্যুজণিত কারণে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

1

মিরপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযানে বাধা ও ভাঙচুর, ম্যাজিস্ট্র

2

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

3

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

4

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

5

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

6

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

7

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

8

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

9

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

10

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

11

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

12

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

13

তারেককে অনশন ভেঙে আইনগতভাবে আপিল করার আহ্বান জানালেন ইসি সচি

14

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

15

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

16

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

17

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

18

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

19

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

20
সর্বশেষ সব খবর