Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

ভারতের রাজস্থানের কোটায় ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। গৃহস্থের বাড়িতে চুরি করতে ঢুকে রান্নাঘরের একজস্ট ফ্যানের গর্তে আটকে পড়ে এক চোর। পা থেকে কোমর পর্যন্ত ভেতরে, বাকিটা বাইরে- এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক অসহায়ভাবে ঝুলে ছিল সে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি সুভাষকুমার রাওয়াত তার পরিবার নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন। ৪ জানুয়ারি রাত ১টার দিকে যখন তারা যখন বাড়ি ফেরেন, তখন সদর দরজায় স্কুটারের হেডলাইটের আলো পড়তেই চক্ষু চড়কগাছ রাওয়াত দম্পতির। 

তারা দেখেন, রান্নাঘরের দেওয়ালের একজস্ট ফ্যানের ফাঁকে অদ্ভুতভাবে আটকে আছেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রের খবর, চুরির উদ্দেশেই ওই ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু একজস্ট ফ্যানের সরু গর্ত দিয়ে ঢুকতে গিয়েই ঘটে বিপত্তি। কোমর পর্যন্ত ঢোকার পর তিনি সেখানে এমনভাবে আটকে যান যে, আর নড়ার উপায় ছিল না। বাড়ির মালিকের আসার শব্দ পেয়ে তার সঙ্গীরা তাকে ফেলে রেখেই পালিয়ে যায়।

চিৎকার-চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা জড়ো হন বাড়িতে। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে গ্রেপ্তার করে।

জানা গেছে, ওই চোরেরা পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ে এসেছিল। পলাতক সঙ্গীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রটি এলাকার আর কোনো চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

1

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

2

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

3

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

4

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

5

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

6

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

7

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

8

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

9

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

10

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

11

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

12

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

13

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

14

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

15

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

16

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

17

যুদ্ধবিরতি ৪০০ বার লঙ্ঘন, গাজায় থামছেই না বর্বরতা

18

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

19

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

20
সর্বশেষ সব খবর