Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

তাফসির মাহফিলের মঞ্চে তখন গভীর নীরবতা। উপস্থিত হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছিলেন প্রিয় বক্তার হৃদয়ছোঁয়া বয়ান। হঠাৎ করেই বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে স্টেজে লুটিয়ে পড়েন বক্তা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই ইসলামি বক্তার নাম ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। এছাড়াও তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার (৬ ডিসেম্বর) রাতে চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন ফরিদুল ইসলাম। বয়ান শুরুর কিছুক্ষণ পরেই ব্রেন স্ট্রোক করে স্টেজেই ঢলে পড়েন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পড়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাত্র আড়াই বছর বয়সি একমাত্র ছেলে সন্তানের জনক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু এবং দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

আইএ/সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

1

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

2

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

3

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

4

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

5

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

6

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

7

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

8

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

9

মারা গেছেন ওসমান হাদি

10

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

11

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

12

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

13

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

14

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

15

আজ বছরের ক্ষুদ্রতম দিন

16

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

17

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

18

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

19

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

20
সর্বশেষ সব খবর