Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে শ্লীলতাহানির দায়ে ভারতীয় নার্সকে বেত্রাঘাত ও কারাদণ্ড

সিঙ্গাপুরে শ্লীলতাহানির দায়ে ভারতীয় নার্সকে বেত্রাঘাত ও কারাদণ্ড

সিঙ্গাপুরের বিখ্যাত র‍্যাফেলস হাসপাতালে কর্মরত এক ভারতীয় নার্সকে এক পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির দায়ে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দোষী সাব্যস্ত নার্সের নাম এলিপে শিবা নাগু (৩৪)। তিনি আদালতে অভিযোগ স্বীকার করার পর এই রায় ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে ওই ঘটনা ঘটে। এলিপে এক পুরুষ দর্শনার্থীকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাতে যৌন নিপীড়ন করেন।
ঘটনার পরপরই তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, ১৮ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী ব্যক্তি তার দাদাকে দেখতে যান, যিনি তখন র‍্যাফেলস হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের রোগীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে প্রবেশ করলে এলিপে সেখানে গিয়ে ভেতরে উঁকি দেন।

এরপর ‘জীবাণুমুক্ত’ করার কথা বলে হাতের ওপর সাবান লাগিয়ে ওই পুরুষ দর্শনার্থীকে স্পর্শ করেন। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া আদালতকে জানান, ভুক্তভোগী ব্যক্তি আকস্মিক ঘটনার ধাক্কায় স্তব্ধ হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেননি।

পরবর্তী সময়ে তিনি টয়লেট থেকে বেরিয়ে দাদার কক্ষের দিকে ফিরে যান। তবে এর তিন দিন পর, ২১ জুন ঘটনার ব্যাপারে পুলিশে রিপোর্ট করেন তিনি। শুক্রবার আদালত তাকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই বেত্রাঘাতের সাজা প্রদান করেন।

রায়ে বলা হয়েছে, অভিযুক্তের আচরণ ছিল পেশাগত নীতিবিরুদ্ধ ও জঘন্য, যা ভুক্তভোগীর মনে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত সৃষ্টি করেছে। আদালতের নথিতে ভুক্তভোগীর নাম ও বয়স গোপন রাখা হয়েছে, তবে তিনি এখনো ওই ঘটনার মানসিক প্রভাব কাটিয়ে উঠতে পারেননি বলে জানানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

1

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

2

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

3

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

4

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

5

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

6

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

7

টাকা উত্তোলনে একীভূত ব্যাংকের আমানতকারীদের আরও অপেক্ষা

8

নির্বাচন ও গণভোট একই দিনে করতে ইসিকে সরকারের চিঠি

9

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

10

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

11

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

12

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

13

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

14

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

15

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

16

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

17

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

18

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

19

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

20
সর্বশেষ সব খবর