Deleted
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর আবেদনের পর এ সিদ্ধান্ত আসে।

সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান এ তথ্য জানিয়েছেন।

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তুলে নেয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তার বিরুদ্ধে মামলাটি করেছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়।

বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগের কারণে প্রথমে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও ধীরে ধীরে বের হতে থাকে ঘটনার প্রকৃত চিত্র। এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

1

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

2

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

3

হাদি হত্যা মামলা: মোটরসাইকেল নম্বরের ভুলে আটক হান্নানের জামি

4

ইসরাইলি হামলায় দুই শিশুসহ গাজায় নিহত আরও ৭ ফিলিস্তিনি

5

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

6

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

7

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

8

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

9

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

10

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

11

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

12

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

13

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

14

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

15

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

16

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

17

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

18

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

19

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

20
সর্বশেষ সব খবর