Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।

ফুল দিয়ে বরণ: গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নবাগতদের ফুল দিয়ে দলে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, ‘‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই যোগদান আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।’’

যোগদান করলেন যারা: এনসিপি থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, জেলা সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম, জাতীয় যুব শক্তির নাঈম মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ তার বিপুল সংখ্যক অনুসারী বিএনপিতে যোগ দেন।

উপস্থিত নেতৃবৃন্দ: অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান প্রমুখ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

1

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

2

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

3

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

4

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

5

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

6

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

7

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

8

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম

9

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

10

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

11

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

12

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

13

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

14

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

15

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

16

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

17

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

18

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

19

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

20
সর্বশেষ সব খবর