Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ সেনার পক্ষে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

১৫ সেনার পক্ষে আর লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও মানবতাবিরোধী অভিযোগের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে আর থাকবেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার সরোয়ার বলেন, “যে মামলায় আমি গুমের অভিযোগ দায়ের করেছিলাম, সেই আসামিদের মধ্যে একজন ১৫ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন। তাই আমি আর তাদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিচ্ছি না।”
এর আগে বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন তিনি।
ব্যারিস্টার সরোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, “গুম মামলার আসামিদের মধ্যে এই ১৫ জন রয়েছে। এ ধরনের মামলায় বার কাউন্সিলের আইন অনুযায়ী আমি তাদের পক্ষে থাকতে পারব না। তাই নিজেকে আইনজীবী হিসেবে প্রত্যাহার করেছি।”
উল্লেখ্য, তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ আরও দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম মামলায় নিজেই অভিযোগ দায়ের করেছিলেন। আর তাদের মধ্যে একজনই বর্তমানে ওই ১৫ জনের মধ্যে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা

1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে

2

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

3

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

4

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

5

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

6

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

7

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

8

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

9

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

10

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

11

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার আগুন

12

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

13

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

14

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

15

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্টট, জনদূর্ভোগ

16

জুলাই সনদের আইনগত ভিত্তি না হলে নির্বাচন অর্থহীন : সারজিস আল

17

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

18

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

19

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

20
সর্বশেষ সব খবর