Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দোয়া ও কোরআন খতম হবে।

তিনি এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান। রিজভী বলেন, বিএনপির প্রতিটি জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। 

দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

1

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

2

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

3

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

4

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

5

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

6

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৬

7

শেষ টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী

8

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

9

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

10

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

11

মেয়েদের কাছে ছেলেদের হার

12

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

13

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

14

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

15

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

16

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

17

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

18

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

19

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

20
সর্বশেষ সব খবর