Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

স্টাফ রিপোর্টার, সাভার: পশু খাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতির মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, পশু খাদ্যের দাম ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর মনিটরিং প্রয়োজন। বুধবার দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ফরিদা আখতার বলেন, পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে ডিম ও মাংসের দামও নিয়ন্ত্রণ করা যাবে না। এতে খামারিরাও ন্যায্য মূল্য পাবেন না। কিছু মনিটরিং হলেও সেখানে ব্যত্যয় রয়েছে, তাই আরও কঠোর নজরদারি প্রয়োজন। তিনি আরও বলেন, এখানে বড় বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান যেমন আছে, তেমনি ছোট পর্যায়ের খামারিও আছে। বিষয়টি কিছুটা অনিয়ন্ত্রিত। আমরা নীতিনির্ধারণ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করব।


পশুখাদ্যের নিরাপত্তা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, পশুখাদ্য বা পোল্ট্রি ফিড—যাই বলা হোক, সেটি নিরাপদ হওয়া জরুরি। এজন্য আমরা মনিটরিং করছি, তারপরও ব্যত্যয় ঘটছে। তাই নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে করতে হবে। ইলিশ ইস্যুতে তিনি বলেন, আমাদের দেশের প্রেক্ষাপট, গবেষণা ও জেলেদের মতামতের ভিত্তিতে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়। ভারতের সঙ্গে সময়ের পার্থক্য সে কারণেই হয়ে থাকে। ভারত যদি ভুল করে, আমরা সেই ভুল করব না।

অনুষ্ঠানে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। দুই দিনব্যাপী এই কর্মশালায় ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও ৬১টি পোস্টার প্রদর্শন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বছরের ক্ষুদ্রতম দিন

1

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

2

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

3

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

4

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

5

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

6

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

7

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

8

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

9

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

10

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

11

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

12

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

13

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

14

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

15

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

16

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

17

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

18

ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে: তারেক রহমান

19

নরসিংদীতে ভূমিকম্পে ছেলের পর বাবাও হার মানলেন মৃত্যুর কাছে

20
সর্বশেষ সব খবর