Deleted
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে বিকৃত ছবি ছড়ানোয় মামলা করলেন ঢাবির সহকারী প্রক্টর

ফেসবুকে বিকৃত ছবি ছড়ানোয় মামলা করলেন ঢাবির সহকারী প্রক্টর

ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া।

সোমবার (৩ নভেম্বর) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিদ মনছুরের হাতে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ তুলে দেন।

অভিযোগপত্রে শেহরীন আমিন ভুঁইয়া উল্লেখ করেন, কয়েকজন ব্যক্তি তার ছবি অশালীনভাবে সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগে এক্টিভিস্ট মুজতবা খন্দকার, মহিউদ্দিন মোহাম্মদ, আশফাক হোসাইন ইভান এবং ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করে এবং ক্যাপশন দেয়- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।’ অন্যদিকে মহিউদ্দিন মোহাম্মদ ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। সেখানে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়। 

এতে আরও উল্লেখ করা হয়, নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেসবুক পোস্টের কমেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আর আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে আমার এডিটেড অশালীন ছবি পোস্ট করে। এ ছাড়া অজ্ঞাতনামা বিবাদীরা তাহাদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

তিনি সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

1

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

2

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

3

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

4

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

5

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

6

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

7

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

8

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

9

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

10

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

12

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

13

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

14

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

15

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

16

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

17

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

18

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

19

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

20
সর্বশেষ সব খবর