Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো হচ্ছে অনিবন্ধিত মানুষ

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো হচ্ছে অনিবন্ধিত মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা হালনাগাদের প্রভাবে সাতক্ষীরা সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাগরিকত্বের প্রমাণপত্র না থাকা বহু ভারতীয় নাগরিক সীমান্তের দিকে সমবেত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বশিরহাট থানাধীন তারালী ও হাকিমপুর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এর জেরে নাগরিকত্বের প্রমাণপত্র নেই—এমন বহু মানুষ সীমান্তের দিকে সমবেত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

ভারতের পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মাধ্যমে গত ৪ নভেম্বর থেকে এসআইআর কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ায় বিএলও-রা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে জাতীয়তা ও ভোটার–যোগ্যতা যাচাই করছেন।

এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস ও মুসলিম নাগরিকেরা, অন্যদিকে বিজেপি প্রকাশ্যে সমর্থন জানিয়ে কর্মসূচি পরিচালনা করছে। বিশেষ করে ২০০২ সালের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নাগরিকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

বিজিবি জানিয়েছে, এসআইআর আতঙ্কে গত ১ নভেম্বর ভারতীয় পুলিশ ৪৫ জনকে আটক করে বিএসএফের কাছে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দিলে, তারা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করেন। পরে তাদের পুলিশের কাছে ফিরিয়ে দিয়ে নাগরিকত্ব যাচাইয়ের জন্য আদালতে তোলা হয়। ভারতীয় মুসলিম নাগরিকদের 'বাংলাদেশি' আখ্যা দিয়ে পুলিশ ও বিএসএফের হয়রানির অভিযোগও পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্বের নথিপত্র নেই—এমন বহু মানুষ প্রতিদিন সাতক্ষীরা সীমান্তের তারালী ও হাকিমপুর এলাকায় জড়ো হচ্ছেন। খোলা জায়গায় রাতযাপন করায় শীত, খাবার ও পানির অভাবে নারী-শিশুসহ সবাই মানবিক সংকটে পড়ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরে তাদের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ শুরু হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক আরও জানান, ভারতের অভ্যন্তরীণ এই সমস্যার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আনসার–ভিডিপি সদস্য এবং স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোকেও এই কাজে যুক্ত করা হয়েছে। এছাড়াও, বিজিবি স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের সঙ্গে সভা-মতবিনিময় করে সচেতনতা বাড়াচ্ছে এবং সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

1

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

2

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম

3

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই বন্ধ

4

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

5

ভারতে বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত:

6

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

7

যতক্ষণ ইসরাইল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ নয়: হাম

8

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

9

হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতির শপথ গ্রহণ

10

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

11

দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি’র

12

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

13

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

14

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

15

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

16

হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি

17

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

18

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

19

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

20
সর্বশেষ সব খবর