Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি ভারত সফরে এসেছেন, যার প্রথম গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের কলকাতা। শুক্রবার সেখানে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়ে গেছে এই ফুটবল মহাতারকার। দুই তারকার এই বিরল মিলনমুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, কলকাতায় একটি অনুষ্ঠানের আগে একটি হোটেলে দুই তারকার সাক্ষাৎ হয়। শুক্রবার রাতে বন্ধু লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো দে’পলকে সঙ্গে নিয়ে কলকাতা পৌঁছান মেসি। অন্যদিকে, বলিউড সুপারস্টার শাহরুখ খানও ভোরবেলায় তার ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় আসেন। সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ। মূল আয়োজক শতদ্রু দত্ত তাদের পরিচয় করিয়ে দেন। এই ক্লোজডোর অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে মেসি ও সুয়ারেজদের উষ্ণ শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

কলকাতা পর্বে মেসির ব্যস্ত সূচিতে দিনভর রয়েছে নানা আয়োজন। উদযাপনের অংশ হিসেবে সল্টলেক স্টেডিয়ামের কাছে ৭০ ফুট উচ্চতার লোহার তৈরি মেসির একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। সকাল থেকেই সেই মূর্তি দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

তবে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার কারণে মেসি আজ আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি মূর্তির উদ্বোধন করবেন বলে আয়োজক ও পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

কলকাতায় উপস্থিতির মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর ভারতে পা রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। সফরের অংশ হিসেবে আগামী কয়েক দিনে মেসির ভারতে আরও কয়েকটি শহরে সফরের কথা রয়েছে। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

1

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

2

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

3

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

4

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

5

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

6

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

7

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’

8

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

9

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

10

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

11

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

12

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

13

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

14

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

15

কুড়িগ্রামে আবারও তীব্র শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

16

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

17

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

18

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

19

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

20
সর্বশেষ সব খবর