Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নারী। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭) ও নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২)। 

প্রত্যক্ষদর্শী কবিরহাট উপজেলার বাসিন্দা মো. রুবেল বলেন, মাইজদী শহর থেকে বসুরহাটগামী যাত্রীবাহী অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে কবিরহাট উপজেলার ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৬ জন নিহত হন। 

কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার ফিরোজ আলম বলেন, ‘আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকি মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস কে দেবনাথ বলেন, এক নারীকে (২২) উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুই নারী-পুরুষকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারাও মারা গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

1

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

2

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

3

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

4

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

5

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

6

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

7

আপেল কি ব্রণ কমায় ?

8

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

9

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

10

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

11

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

12

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

13

এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

14

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

15

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

16

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

17

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

18

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

19

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

20
সর্বশেষ সব খবর