Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পেশাদারিত্ব ও বিনয়ী স্বভাবে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। অভিজ্ঞ এই প্রোটিয়া কোচ মনে করেন, মুস্তাফিজের মতো পেশাদার ক্রিকেটারকে সামলানো কোচের জন্য খুবই সহজ কাজ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন মিকি আর্থার।

‘অসম্ভব বিনয়ী’ মুস্তাফিজ: মুস্তাফিজ সম্পর্কে আর্থার বলেন, ‘‘ফিজ দারুণ পেশাদার একজন ক্রিকেটার। দলের জন্য সে অবিশ্বাস্য। আমাদের জন্য সে অসাধারণ খেলছে। আমরা জানি, বোলার হিসেবে সে কতটা ভালো। তবে তার আরেকটি বড় গুণ হলো, সে খুব ভালো টিমম্যান এবং অসম্ভব বিনয়ী। তাকে সামলানোর কোনো বাড়তি ঝামেলা নেই। প্রতিদিন সে মাঠে নামে শুধু নিজের সেরাটা দেওয়ার জন্য।’’

আইপিএল প্রসঙ্গ ও পেশাদারিত্ব: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে মুস্তাফিজের চুক্তি বাতিল হওয়াটাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন আর্থার। তবে মুস্তাফিজের মানসিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, ‘‘কেকেআরে মুস্তাফিজ ভালো একটা চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যা ঘটেছে তা হতাশার। তবে মুস্তাফিজ এতটাই পেশাদার যে, সে বিষয়টি খুব সহজেই মেনে নিয়ে ক্রিকেটে মন দিতে পেরেছে।’’

ভাষাগত দূরত্ব ও বোঝাপড়া: আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন আর্থার। দুজনের মধ্যে ভাষাগত কিছুটা দূরত্ব থাকলেও ভাবের আদান-প্রদানে সমস্যা হয়নি বলে জানান তিনি। আর্থার বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। ফিজ ও আমার মধ্যে একটু ভাষাগত দূরত্ব রয়েছে ঠিকই, তবে আমি যা জানতে চেয়েছি সে তা বুঝতে পেরেছে। আবার সে যা বলেছে, তার অর্থও আমি বুঝেছি। ব্যাপারটা আমরা ওখানেই শেষ করে সামনে এগিয়েছি।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

1

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

2

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

3

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

4

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

5

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

6

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

7

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

8

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

9

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

10

ভাঙ্গায় আধিপত্য ও জমি নিয়ে রণক্ষেত্র সরইবাড়ি গ্রাম

11

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

12

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

13

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

14

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

15

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

16

মাংস কিনতে বেরিয়ে ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত রাফি,মা হাসপাতা

17

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

18

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

19

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

20
সর্বশেষ সব খবর