Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলেন না যুবদল নেতা

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলেন না যুবদল নেতা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন এক যুবদল নেতা। ধাওয়া খেয়ে তিনি একটি জলপাই গাছে উঠে লুকানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার বিবরণ: স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী ধাওয়া দিলে চোরচক্রের তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আব্দুল বাকী পালানোর পথ না পেয়ে একটি জলপাই গাছে উঠে নিজেকে লুকানোর চেষ্টা করেন।

পরে স্থানীয় জনতা তাকে গাছ থেকে নামিয়ে উত্তম-মধ্যম দিয়ে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আরও মানুষ জড়ো হয় এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযোগ ও স্থানীয়দের দাবি: এলাকাবাসীর অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতা এই গরু চুরির সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা দাবি করেন, ‘‘এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। তবে এবার হাতেনাতে ধরা পড়েছে। কারা কারা এর সঙ্গে জড়িত, তার রেকর্ড ও প্রমাণ আমাদের কাছে রয়েছে।’’

প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘জনতার হাতে আটক আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’’

এদিকে, দলীয় নেতার এমন কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে উপজেলা যুবদল বা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

1

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

2

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

3

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

4

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

5

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

6

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

7

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

8

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

9

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

10

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

11

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

12

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

13

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

14

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

16

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

17

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

18

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

19

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

20
সর্বশেষ সব খবর