Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর চারটি উইকেট, অন্যদিকে আয়ারল্যান্ডকে করতে হবে আরও ৩৩৩ রান।

প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, তাতে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান। এই ইনিংসে মুমিনুল হক ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করে আউট হলেও, শততম টেস্টে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৫৩ রানে অপরাজিত থাকেন।

৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। তাইজুল টানা দুই ওভারে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফিরিয়ে দেন। ২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়েন। কিন্তু কারমাইকেলকে (১৯) বিশের ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ।

৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর হাফ সেঞ্চুরি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। এরপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরও দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

দিন শেষে ৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান। কুর্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে অপরাজিত আছেন।

এদিকে, এই দিন তাইজুল ইসলাম সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। তিনি এখন পর্যন্ত তিন উইকেট নিয়েছেন, আর দুটি উইকেট পেয়েছেন মুরাদ।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

1

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

2

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

3

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

4

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

5

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

6

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

7

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

8

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

9

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

10

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

11

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

12

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

13

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

14

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

15

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

16

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

17

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

18

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

19

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

20
সর্বশেষ সব খবর