Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিএনপি: সাইদুর রহমান

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বিএনপি: সাইদুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন পেছানোর চেষ্টা করা হলে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি তা মোকাবিলা করতে ঝাঁপিয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিরাজগঞ্জের বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা যুবদলের আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

দিনটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা যুবদল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। সকালে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তরুণদের নেতৃত্বে বিকশিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল গঠন করেছিলেন। যুবদলের এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে জনগণের কাছে যেতে হবে।"

তিনি আরও বলেন, "প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে এবং নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।"

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক

1

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

2

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

3

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

4

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

5

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

6

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

7

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

8

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

9

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

10

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

11

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

12

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

13

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: সালাহউদ্দিন আহমেদ

14

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

15

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও, কর্মকর্তাদের অবরুদ্

16

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

17

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

18

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

19

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

20
সর্বশেষ সব খবর