Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিও’র অর্থ পেতে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বিল সাবমিট করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অধিদফতরের এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। গত ২১ ডিসেম্বর সই করা অফিস আদেশে প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইএফটিতে পাঠানো হচ্ছে। গত জুলাই মাস পর্যন্ত  সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। 

গত আগস্ট মাস থেকে এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। 

প্রতিষ্ঠান-প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইএমআইএস সিস্টেমে এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। 

এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। অর্থ সটিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা অথ্য অনুসারে এমপিও অর্থ ই্এফটিতে শিক্ষক-কর্মচারীর স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়।

এমপিও প্রতিষ্ঠানের তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মারা গেলে বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসের বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। 

এছাড়া সমায়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনও কারণে বিধি মোতাবেক কোনও শিক্ষক কর্মচারী আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন।

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনও শিক্ষকক-কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

শুধুমাত্র আইবাসে যাচাইয়ের মাধ্যমে পাওয়া ভ্যালিড জনবলে তথ্য বিল অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল আছে তাদের সঠিক তথ্য পাওয়া এবং যাচাইয়ে ভ্যালিড হওয়া সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। এমতাবস্থায় আগামী ২৪ ডিসেম্বরে মধ্যে ডিসেম্বর মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

1

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ যুক্তরাজ্যে

2

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

3

সমুদ্রে পাকিস্তানের কৃত্রিম দ্বীপ বানানোর নেপথ্যে যে কারণ

4

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

5

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

6

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

7

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

8

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

9

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২ ডিগ্রি

10

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

11

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

12

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

13

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

14

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

15

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

16

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

17

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

18

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

19

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

20
সর্বশেষ সব খবর