Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সাংবাদিকদের জানাতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।... ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।'

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’

স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় বলেও জানান তিনি।

ডা. জাহিদ বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।’

এদিকে, রবিবার (২৮ ডিসেম্বর) ভোর চারটার দিকে খালেদা জিয়ার একজন মেডিক্যাল-কর্মী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডা. জাহিদ হোসেন মধ্যরাতে যা বলেছেন, তাই ঠিক আছে। তিনি অনেক অসুস্থ। তার চিকিৎসা চলমান আছে। এর বাইরে বলার মতো কিছু নেই।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে। ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবারও (২৭ ডিসেম্বর) দিনভর নানা কর্মসূচি শেষে মাকে দেখতে যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

1

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

2

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

3

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

4

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

5

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

6

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

7

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

8

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

9

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

10

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

11

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

12

শক্তিশালীভাবে ফিরে এসেছে হামাস, নিয়ন্ত্রণ করছে পুরো গাজা

13

এবার ভূমিকম্পে কেপে উঠলো ভারত

14

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

15

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

16

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

17

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

18

‘থানা পুড়িয়েছি, এসআই মেরেছি’ বলা সেই মাহদী গ্রেপ্তার: সংগঠন

19

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

20
সর্বশেষ সব খবর