Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

মাদক চোরাচালান নেটওয়ার্ককে লক্ষ্য করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র শিগগিরই স্থল হামলা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আপনারা ভেনেজুয়েলার মারদ চোরাকারবারিদের ঠেকাতে কাজ করছেন। ফলে সমুদ্র দিয়ে মাদকের নৌকার বেশিরভাগ আর আসছে না। আপনারা হয়ত মাদক কারবারিরা সাগর দিয়ে আর মাদক পরিবহণ করতে চাইছে না। তাদের লক্ষ্য করে আমরা স্থলেও হামলা শুরু করব। আমরা খুব শিগগিরই হামলা শুরু করব। আমরা তাদের প্রতি সতর্কতা দিচ্ছি : আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন।

ভেনেজুয়েলাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্য বলছে, তিনি ভেনেজুয়েলায় হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার কিছু সহযোগীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যের’ তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এতে করে এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর আরও নিষেধাজ্ঞা এবং তার সম্পদ জব্দ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে মাদুরোর ওপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কিনা সেটি নিশ্চিত নয়।

মাদক বিরোধী অভিযানের নামে নৌকা ও জাহাজে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৮০ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ ও ১৫ হাজার সেনা জড়ো করেছে তারা।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

1

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

2

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

3

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

4

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

5

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

6

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা নুরের

7

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

8

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

9

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

10

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

11

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিন পেরোলেও ধরা ছোঁয়ার বাইরে প্রধান অভ

12

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

13

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

14

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

15

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

16

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

17

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

18

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

19

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

20
সর্বশেষ সব খবর