Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিস এসব সার ও বীজ উদ্ধার করেছে। সরকারি প্রণোদনার সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও রাজনৈতিক দলের কার্যালয়ে তা জমা রাখায় শুরু হয়েছে নানা গুঞ্জন ও সমালোচনা। তবে জামায়াত নেতারা দাবি করেছেন, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সদর উপজেলার সুরাট বাজারে সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ সার, ১ বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর ডালের বীজ।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পর সুরাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও কৃষকরা অভিযোগ করেন যে, সরকারি প্রণোদনার সার ও বীজ জামায়াতের কার্যালয়ে মজুদ রয়েছে এবং তারা সদর কৃষি অফিসে বিষয়টি জানায়। পরে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুনের নেতৃত্বে কৃষকরা বিক্ষোভ শুরু করেন। এরপর কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, ‘সুরাট বাজারের স্থানীয় লোকজন আমাদের অফিসে ফোন করে অভিযোগ জানায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সার ও বীজ উদ্ধার করেছি। এসব সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণের জন্য। রাজনৈতিক দলের কার্যালয়ে জমা রাখার নিয়ম নেই। আমরা যখন সার ও বীজ উদ্ধার করি তখন ঘটনাস্থলে ইউনিয়ন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।’

সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন জানান, ৬ জন কৃষক তাদের সার ও বীজ আমাদের কার্যালয়ে রেখে গেছে। শনিবার সকালে তারা এগুলো নিয়ে যাবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

এ ঘটনায় সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী বলেন, ‘ঘটনাটি শুনেছি। সরকারি সার ও বীজ দ্রুত কৃষকের মাঝে বিতরণ করার কথা। তবে কোনও রাজনৈতিক কার্যালয়ে সাময়িকভাবে মজুদ রাখাও আইনের লঙ্ঘন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

1

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

2

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

3

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

4

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

5

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

6

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

7

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

8

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

9

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

10

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

11

আজ দেশের ৩ এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

12

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

13

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

14

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

15

ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

16

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

17

কিশোরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীসহ আটক ২

18

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

19

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

20
সর্বশেষ সব খবর