Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তাহেরা খাতুন। 

রোববার প্রধান নির্বাচন কমিশন বরাবর এ আবেদন করেন তিনি। মনোনয়ন ফরম জমা দেয়ার সময়সীমা ৩ দিন বৃদ্ধির জন্য সারা দেশের পক্ষ থেকে তিনি আবেদন করেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন এই আইনজীবী। 

আবেদনের ওই আইনজীবী বলেন, সারা জাতির মধ্যে একটি আশার আলো সৃষ্টি করেছে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে এটাই স্বাভাবিক।

অনেক ত্যাগের বিনিময়ে তরুণ সমাজ এই নির্বাচনকে একটি আশার আলো দেখাচ্ছে। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ সংসদীয় এলাকা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। সংসদীয় আসনের ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহ একটি কঠিন ও ঝুকিপূর্ণ কাজ। 

এর মূলে রয়েছে অস্থির রাজনৈতিক ব্যবস্থা ও অবনতিশীল আইনশৃঙ্খলার পরিবেশ। আমার সংসদীয় আসনের জনগণের মনে একটি ভীতিকর ও আতঙ্কজনক অবস্থা তৈরি করেছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা যেকেনো মূল্যে নির্বাচনী রায় তাদের পক্ষে নিতে চায়।

সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, তরুণ প্রজন্মের একজন নারী প্রার্থী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজে অংশগ্রহন করছি। আমার এলাকার সাধারণ জনগণ একটি চরম ভীতিকর পরিবেশের মধ্যে আছে। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্বাক্ষর করতেও অনেক ভয় পাচ্ছেন। তাই আপনার মাধ্যমে সংশ্লিষ্ঠ এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ও নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানাচ্ছি।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

1

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

2

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

3

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও পেঁয়াজের বাজারে আগুন, ১৬০ টাকা দ

4

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

5

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

6

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

7

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

8

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

9

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

10

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

11

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

12

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

13

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

14

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

15

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

16

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

17

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ

18

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

19

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

20
সর্বশেষ সব খবর