Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে  দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ, যুদ্ধাহত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের সব শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণের প্রতিও শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী। তথাপি, যেকোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত এবং সংকল্পবদ্ধ থাকতে হবে। এ লক্ষ্যে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের প্রয়াস অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

1

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

2

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

3

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

4

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

5

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

6

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

7

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

8

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

9

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

10

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

11

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

12

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

13

বিশ্বজুড়ে ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত ?

14

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

15

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

16

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

17

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

18

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

19

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

20
সর্বশেষ সব খবর