Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টকশোতে ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন এই বিএনপি নেতা। রবিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

এ সময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, টকশোতে ফজলুর রহমান বলেছিলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না।

এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ‌‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না।’

বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল। পরে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটি।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষ, উত্তপ্ত কারওয়ান

1

গ্রাহকের আস্থা ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে নীলফামারীতে উৎপ

2

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

3

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

4

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

5

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

6

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

7

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

8

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

9

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

10

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

11

ন্যায়ভিত্তিক খুলনা নিশ্চিতের আহ্বানে অভিজ্ঞতা বিনিময় সভা অ

12

‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ শান্তিতে ঘুমাবে’: কটিয়াদীতে শফিকু

13

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

14

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

15

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

16

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

17

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

18

নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টির বিজয়োল্লা

19

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

20
সর্বশেষ সব খবর