Deleted
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভিতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং এ থেকে ফায়দা তুলতে চায়। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিভাজন তৈরি হতে দেবেন না।’

তিনি আরও বলেন, ‘আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে। অতীতের অভিজ্ঞতা বলে, তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয়।’

সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে তার সঙ্গে ছিলেন শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য দলীয় নেতা-কর্মী। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

1

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

2

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

3

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

4

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

5

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

6

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

7

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

8

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

9

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

10

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

11

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

12

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

13

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

14

নির্বাচন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে

15

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

16

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

17

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

18

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

19

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

20
সর্বশেষ সব খবর