Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

হোয়াইট হাউসের কাছে গুলি,  গুরুতর আহত ২ সেনা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গুলির ঘটনা ঘটেছে। এতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরত্বে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার এটাকে ‘পরিকল্পিত গুলি’র ঘটনা বলে অভিহিত করেছেন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় একাধিক সংস্থা তদন্তে অংশ নিচ্ছে। গুলির ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।

এ ঘটনার সময় ফ্লোরিডায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গুলিবর্ষণের ঘটনায় তিনি ও তার স্ত্রী জিল ‘মর্মাহত’। তিনি এক এক্স পোস্টে লিখেছে, ‘যেকোনো ধরণের সহিংসতা অগ্রহণযোগ্য, এবং আমাদের সকলকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আমরা সেনা সদস্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’

আইএ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

1

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

2

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

3

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

4

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

5

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

6

ঠাকুরগাঁওয়ে এমইপি গ্রুপের মিলনমেলা

7

রোজার সঙ্গেও ব্যর্থ মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী তাহসান খান

8

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

9

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

10

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

11

টেকনাফ সীমান্তে গোলাগুলি: নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ, আতঙ্কে ৮

12

সুন্দরবনে যৌথ অভিযান: ডাকাত মাসুমের জিম্মিদশা থেকে পর্যটক ও

13

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

14

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

15

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

16

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

17

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

18

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

19

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

20
সর্বশেষ সব খবর