Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, এভারকেয়ার হাসপাতালের সামনে সেনা মোতায়েন করা হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আসা বিএনপি নেতাকর্মীদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছেন। তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রেখেছে।

হাসপাতালের সামনে অনেককেই কান্না করতে দেখা গেছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. কিবরিয়া।

তিনি বলেন, আমরা খুবই আশাবাদী ছিলাম নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন।
আমরা ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।
 
তিনি আরো বলেন, ওনার (খালেদা জিয়া) জীবন ইতিহাস থেকে অনেক কিছু দেশের মানুষের শেখার আছে। ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
এর আগে আজ মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন প্রণয়নের জন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন আহমদ

1

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

2

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

3

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

4

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

5

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

6

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

7

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

8

বেগম জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

9

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

10

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

11

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

12

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

13

ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যসহ নিহত ৩

14

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

15

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

16

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

17

আপনি তো জাসদ করতেন: জামায়াত আমিরকে ফজলুর রহমান

18

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

19

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

20
সর্বশেষ সব খবর