Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ : মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সাতজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাইপাস রোডে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন—বিএনপির সিরাজদিখান উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, হাসাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মৃধা, মোজাম্মেল হোসেন চঞ্চল, শেখ কামাল উদ্দিন, মো. মোশারফ হোসের ভুঁইয়া, মো. গিয়াসউদ্দিন কুদ্দুস, এবং আঃ মান্নান।

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার মাইনুল করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী, থানা বিএনপির সভাপতি ও আল-মুসিলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, মোঃ হাফিজুল ইসলাম খান এবং এম হায়দার আলী।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক আতাউর রহমান আতা। বিশেষ বক্তা ছিলেন শ্রীনগর সরকারি কলেজের সাবেক ভিপি মো. শহিদুল ইসলাম মিল্টনসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

1

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

2

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

3

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

4

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

5

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

6

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

7

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

8

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

9

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

10

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

11

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

12

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

13

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

14

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

15

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

16

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

17

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

18

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

19

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

20
সর্বশেষ সব খবর