Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল চারটায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনের জন্য বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী ও ভালো আছে। তিনি মনে করেন, এমন কোনো পরিস্থিতি এখন আর নেই যেখানে নির্বাচন ব্যাহত হতে পারে।

বিএনপি ক্ষমতায় গেলে ভারতসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং সীমান্ত বিরোধ নিয়ে দলটির অবস্থান কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "আগে ক্ষমতায় যাই, ক্ষমতায় গেলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেব।" রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা এবং সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "যখন ক্ষমতায় যাব, তখন পার্লামেন্টে গিয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।"

তরুণ প্রজন্মের মাঝে বিএনপির প্রতি আকর্ষণ ফিরিয়ে আনতে দলে সব ধরনের পরিবর্তন ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে দলের একাধিক প্রার্থীর প্রচারণা ও বিক্ষিপ্ত কোন্দল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, "বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, এটি স্রোতস্বিনী নদীর মতো। এখানে একেকটি আসনে চার-পাঁচজন করে প্রার্থী থাকেন, তাই কিছু সমস্যা তো হবেই। এটা বরাবরই হয়ে এসেছে। এতে কোনো অসুবিধা নেই। বরং এটা হওয়াটাই প্রমাণ করে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল।" তিনি মন্তব্য করেন যে নির্বাচনী প্রচারণায় বিএনপি পিছিয়ে নেই, বরং বহু আগে থেকেই এগিয়ে আছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মৃদুলসহ অন্য আইনজীবীরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর

1

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

2

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

3

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

4

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক

5

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

6

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

7

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

8

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

9

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

10

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

11

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

12

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

13

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

14

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

15

বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর রহমানকেও ছাড়ালেন ভিপি নুর

16

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

17

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

18

আজ জানা যাবে শেখ হাসিনার রায় কবে

19

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

20
সর্বশেষ সব খবর